হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক;
তোমার রাজ্য আইসুক;
তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও সফল হউক।
আমাদের দৈনিক খাদ্য আজ আমাদিগকে দেও;
আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর,
যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি;
এবং আমাদিগকে পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দ হইতে রক্ষা কর।
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই।
আমেন।
0
/ 40
Tap or swipe after completing the prayer